× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

গৌড়ীয় মঠ-এর ভিক্ষু মহারাজকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠ-এর সন্ন্যাসী মহারাজ’কে গলা কেটে নির্মমভাবে হত্যা ও একজনকে রক্তাক্ত জখম করেছে মৌলবাদীরা।

আজ ভোর ৪ঃ৩০টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা এলাকাধীন করতোয়া সেতু সংলগ্ন শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠ-এ তিনজন মৌলবাদী সন্ত্রাসী মোটর সাইকেল নিয়া মন্দিরের ভেতরে প্রবেশ করিয়া ‘ভক্তি নীলয় ভিক্ষু মহারাজ’কে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে এবং একজন রক্তাক্ত জখম হয়েছে।

উপস্থিত ভক্ত বলেন, বজেন্দ্র প্রভু আরতি করার জন্যে গর্ভ মন্দিরে ছিলেন, নির্মল প্রভু সাহায্য করেন। ঐ সময়ে মহারাজ স্নান করে বস্ত্র পরিধান করার জন্য মন্দিরের উত্তর দিকের রূমে একাই যান ঐসময় ৩জন মুখোশ ধারী মটর সাইকেল এ এসে একজন গারিতেই অপর দুজনে এসে মহারাজ কে শুইয়ে গলা কাটে।

ভক্তবৃন্দ আরো বলেন যথা সময় গোপাল আসতেছিল বাসা হতে আরতি দর্শন এর জন্য। ঘটনা টি তিনি দেখে ফেলেন ও চিৎকার দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। চিৎকার শুনে জঙ্গি রা তাকে দুর হতে দুটি গুলি করেন। গুলি করে মন্দিরের পশ্চিম দিক দিয়ে ওয়ল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মন্দিরের পশ্চিমে ছিল নার্সারি। নার্সারি মালিক শব্দ শুনে ধরতে গেলে দুর্বৃত্তরা আরো দুটি ককটেল বিস্ফোরণ করে ও নার্সারি মালিক একটু আহত হন।

অপর দিকে আশপাশে থাকা মানুষ সহ দোকানদার গন ছুটে আসেন ঘটনাস্থলে। এদিকে পুজারী ও নির্মল প্রভু ভয়ে দোকানে গিয়ে লুকিয়ে পরেন। তাদের কিছু হয়নি। বর্তমানে গুলিবিদ্ধ গোপাল দাস রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তিনি ফিরে না আসা পর্যন্ত আর কিছু জানা যাবে না।

এলাকার জনগণের ভাষ্য যে, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসীরা, ঐ পাকিস্তানী রাজাকার, আলবদররা এখনও আমাদের দেশেটাকে গ্রাস করার পায়তারা করছে।

এরজন্য আমাদের সরকার তথা রাজনীতিবিদগণ সজাগ থেকে মৌলবাদী ও রাজাকারদের উচিৎ শিক্ষা দেয়া উচিত এবং শক্ত হাতে এদের বিচার করা উচিত এবং সাড়া বাংলাদেশে প্রশাসন দিয়ে সাড়াসি অভিযান চালিয়ে এই রাজাকার মৌলবাদীদের দেশ থেকে উৎখাত করা উচিত বলে অত্র এলাকার জনগণ বলেছেন।

এলাকার জনগণ আরো বলেন, আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ পেয়েছি। এদেশে আমরা আর হত্যা, অপহরণ, খুন, গুম দেখতে চাই না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এদেশে মিলেমিশে থাকতে চাই। আমরা সবাই বাঙালি, বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই।

উক্ত ঘটনায় দেবীগঞ্জ থানা এলাকায় তুমুল হৈচৈ পড়ে গেছে। উক্ত মর্মান্তিক ঘটনাটি খুবই বেদনাদায়ক। এলাকার জনগণ এবং গণ্যমান্য লোকজন এই নির্মম হত্যাকান্ডের জন্য জোড়ালোভাবে প্রশাসননের নিকট বিচার দাবি করেছেন এবং বর্তমান সরকার এর নিকট এই নির্মম হত্যাকান্ডের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ বাবুল জঘন্যতম হত্যাকান্ড ও সন্ত্রাসী কার্যাকলাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় জেলার গোয়েন্দা কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন বলে জানান।

পরিশেষে এলাকার জনগণ বলেছেন, সুষ্ঠু তদšত পূর্বক এই হত্যাকান্ডের জন্য মৌলবাদী সন্ত্রাসীদের আটক করিয়া সুষ্ঠু বিচার সাপেক্ষে ফাঁসির আদেশ দিয়া ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদন্ডের দাবী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..