সৌন্দর্যের লীলাভূমি ইটনা-মিঠামইন সড়ক উদ্বোধন প্রধানমন্ত্রীর

সৌন্দর্যের লীলাভূমি ইটনা-মিঠামইন সড়ক উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর ইটনা-মিঠামইন সড়ক উদ্বোধন

সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ইটনা মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

উদ্বোধন ঘোষণার পর ভিডিওতে হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভিডিও চিত্র দেখানো হয়।

এসময় হাওর ও সড়কটির সৌন্দর্য দেখে অভিভূতি হয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ইশ! কবে যে যাবো। এ সড়কে (দেখতে) কবে যে যাবো।

প্রধানমন্ত্রী বলেন, আমার মনটা পড়ে থাকলো। এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাবো। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাবো। করোনা পরিস্থিতি উন্নতি হলে এ সড়ক দেখতে যাবো।

যেহেতু এ বছর পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না, তাই প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে পড়াশোনা শুরু করার ব্যবস্থা নিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভার্চুয়াল পাঠেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। করোনা জয় করেই এগিয়ে যাওয়ার বিকল্প নেই।

তিনি আরও বলেন, হাওর এলাকায় কৃষির পাশাপাশি উৎপাদন বহুমুখী করতে মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।