যশোরে হিন্দি সিনেমা দেখায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা 

যশোরে হিন্দি সিনেমা দেখায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা 
যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার পাঁচবকাবড়শি গ্রামে স্ত্রী হিন্দি সিনেমা দেখায় বৃষ্টি নামে এক অন্তস্বত্তা নারীকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী সাইফুল ইসলাম।
আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। একইসাথে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। আটক সাইফুল ইসলাম মনা ওই গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, সাইফুল ইসলাম মনা আড়াই বছর আগে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে গোলযোগ চলে আসছিল।
গতকাল বুধবার রাতে টেলিভিশন হিন্দি সিনামা দেখা নিয়ে তাদের মধ্যে গোলযোগ হয়। বৃষ্টি হিন্দি সিনেমা দেখছিল। এসময় তার স্বামী তামিল ডাবিং সিনেমা দেখার জন্য চ্যানেল পাল্টাতে বলে। বৃষ্টি রাজি না হওয়ায় একপর্যায়ে রাত ১২টার পর কোন একসময় সাইফুল ইসলাম তার অন্তস্বত্তা স্ত্রীকে গলাকেটে হত্যা করে। রাত ২টার দিকে প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এরপর আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানিয়েছেন, এ ঘটনায় সাইফুল ইসলাম মনার নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।