রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করতে পারেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১১ টার দিকে ডিউটি শেষে রফিক রায়েরবাগের বাসায় ফিরছিলেন। এ সময় তিনি রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে রুবেল নামের এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। ১ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। রফিক রাজারবাগে ডিউটি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, বাসটি আটক করতে সব ওয়ারলেসে বলা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।