আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউষখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।

পরে প্রধান অতিথি এস.এস.সি পরীক্ষার্থী ৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।