× Banner
সর্বশেষ
নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

৯৬ যাত্রী নিয়ে কাতার এয়ারলাইন্সের বিমানের ঢাকায় অবতরণ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
৯৬ যাত্রীর ঢাকায় অবতরণ

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে আকাশপথে যাত্রী আনায় নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। কিন্তু তারপরও ৯৬ যাত্রী নিয়ে কাতার এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় এসেছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে কিউআর ৬৩৪ নম্বরের ওই ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই ফ্লাইটের যাত্রীদের মধ্যে ৬৮ জন আসছেন ইতালি থেকে। বাকিরা জার্মানি থেকে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, মানবিক দিক বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় শেষবারের মতো তাদের আসার ব্যাপারে অনুমতি দিয়েছে। তবে ইউরোপ থেকে যাত্রী বাংলাদেশে আনায় সিভিল অ্যাভিয়েশন থেকে কাতার এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

এদিকে এই ৯২ যাত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হবে। কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ না থাকলে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..