× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ হাতিয়ে নেয় উত্তর কোরিয়ার হ্যাকার

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরি করেছে উত্তর কোরিয়ার সাইবার অপরাধীরা। জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ড্যান কোটস। খবর বিজনেস ইনসাইডারের।

উত্তর কোরিয়া বিশ্বব্যাপী সাইবার হামলার হুমকি দিচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকেও হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সিনেটে মার্কিন প্রণেতাদের ব্রিফে এমন মন্তব্য করেন তিনি।

কোটস বলেন, এই সাইবার অপরাধীরাই ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরি করেছে বলে আমাদের নিশ্চিত বিশ্বাস।

হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা দেয়াল ভেঙে একটি ভুয়া পে অর্ডার তৈরি করে। এর মাধ্যমে তারা ওই অর্থ শ্রীলঙ্কা ও ফিলিপাইনে পাঠায়।

বাংলাদেশ ওই অর্থের কিছু অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ বলেছে, এ অর্থ চুরির জন্য ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিরুদ্ধে মামলা হচ্ছে। ব্যাংকটির মাধ্যমেই চুরি যাওয়া অর্থ লেনদেন হয়। দুই থেকে তিন মাসের মধ্যে এই মামলা দায়ের হবে বলে জানানো হয়।

কোটস বলেন, উত্তর কোরিয়ার পাশাপাশি রাশিয়া, ইরান ও চীনের দিক থেকে হুমকির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দা প্রধানের মতে, সবচেয়ে ভয়াবহ সাইবার হামলাটা আসতে পারে রাশিয়ার দিক থেকে।

কোটস তার লিখিত বক্তব্যে বলেন, এই রাষ্ট্রগুলো সাইবার হামলাকে তাদের রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করে। তাই তাদের সাইবার হামলার লাগাম টেনে না ধরা হলে তারা কৌশলগত লক্ষ্য অর্জনে এগুলো অব্যাহত রাখবে।

এর আগে গত বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির জন্য উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করে।


এ ক্যটাগরির আরো খবর..