× Banner
সর্বশেষ
নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে ৪,৩৭৪ টাকা

৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বিভিন্ন কেন্দ্রে রাতে ব্যালট পেপারে সিল দেয়ায় উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার।

রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে আগেই ভোট দেয়ার খবর আসতে থাকার প্রেক্ষিতে সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, রাতেই কিছু দুষ্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল দিয়ে রেখে দিয়েছে। এ পরিস্থিতিতে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী থানা পুলিশের ওসি মো. শামসুদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..