× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

ডেস্ক

৮৫ শতাংশ ধূমপায়ীরা নেশা ছাড়তে পারেন যোগাসন ও ধ্যানের সাহায্যে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
ধূমপানে

অফিসে কোনও রকম সমস্যা হলে নিচে গিয়ে একটা সিগারেটে টান না দিলে নাকি উদ্বেগ কমে না। কর্মক্ষেত্রে চাপ, মানসিক চাপ, উদ্বেগ সব কিছু নিয়েই মানুষের জীবন। মানসিক চাপ কমাতে পারলে ধূমপানের আসক্তিও কমবে।  বিশেষজ্ঞরা বলছেন, ৮৫ শতাংশ ধূমপায়ীরা যোগাসন ও ধ্যানের সাহায্যে ধূমপানের নেশা ছাড়তে পারেন।

নিয়মিত যে যোগাসন ও ধ্যান নিত্য জীবনের উদ্বেগ কমাতে পারে তা জেনে নিন।

উস্ট্রাসন:

এ আসন শরীরে রক্ত চলাচল বৃদ্ধিতে সহায়তা করে। ফলে মস্তিস্ক বেশি অক্সিজেন পায়। মন অনেক শান্ত থাকে। মাটিতে হাটুর উপর ভর করে বসুন। শরীর পিছনের দিকে হেলিয়ে দিয়ে দুহাতে দুই পায়ের গোড়ালি ধরুন। আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

সেতু বন্ধাসন:

এই আসনও শরীরের রক্ত চলাচলে সাহায্য করে। মেরুদণ্ডের জন্যও এ আসনটি খুব উপকারি। মাটিতে শুয়ে পড়ুন। হাঁটু ভাজ করে সামনের দিকে নিয়ে আসুন। শরীরটা হাওয়ায় তুলে দুহাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরুন। কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকুন।

ভদ্রাসন:

যোগব্যায়ামের অন্যতম সহজ ও সাধারণ আসন ভদ্রাসন। পায়ের মাংসপেশি গুলো স্ট্রেচ করার জন্য দারুণ ব্যায়াম এটি। নিয়মিত করলে মনও অনেক শান্ত হবে। মাটিতে বসে দুপায়ের পাতা এক সঙ্গে জুড়ে নিন। হাতের পাতা দুটি পায়ের পাতার উপর রাখুন।

বালাসন:

বলা হয়ে থাকে যোগাব্যায়ামের সবচেয়ে রিল্যাক্সিং (আরামদায়ক) আসন এটি। ইংরেজিতে একে ‘চাইল্ড পোজ’ বলা হয়ে থাকে। মন শান্ত করার জন্য এই আসন খুবই কার্যকর। হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন। এবার শরীরটা এমন ভাবে বাঁকা করুন যাতে বুক গিয়ে উরুতে ঠেকে। মাথা মেঝেতে রাখুন। আর হাত দুটি সামনের দিকে প্রসারিত করে রাখুন। এ আসন স্নায়ুতন্ত্রের জন্য খুব উপকারী। সেই সঙ্গে ঘাড় ও পিঠের ব্যথা কমাতেও এর জুড়ি নেই।

প্রাণায়াম:

শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মনের দুশ্চিন্তা অনেকটা কমানো সম্ভব। ১০-১৫ মিনিট চুপ করে ধ্যান করলেও উপকার পাবেন। এই সময়ে কপালভাতি (যোগাসন), ভ্রমরির মতো ব্যায়ামও করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..