× Banner
সর্বশেষ
যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস

৭৮ লাখ এসএমই প্রতিষ্ঠানকে সুবিধা দিতে এসএমই নীতিমালা ২০১৯ অনুমোদন

admin
হালনাগাদ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

দেশের প্রায় ৭৮ লাখ এসএমই প্রতিষ্ঠানকে অর্থ, প্রযুক্তি ও বাজার সুবিধা দিতে ‘এসএমই নীতিমালা ২০১৯’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় এ নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এই এসএমই নীতিমালা ২০১৯ থেকে ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। এসএমই খাতে প্রায় ৭৮ লাখ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে এবং জিডিপিতে এ খাতের অবদান ২৫ শতাংশ।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এ নীতিমালা এসএমই উদ্যোক্তাদের জন্য ছয়টি বিষয় নিশ্চিত করবে। এগুলো হলো- অর্থ, প্রযুক্তি, উদ্ভাবন, বাজার, শিক্ষা ও প্রশিক্ষণ, ব্যবসায় সহযোগিতা ও তথ্য সুবিধা পাওয়া।

তিনি বলেন, নীতিমালা বাস্তবায়নের জন্য শিল্পমন্ত্রীর নেতৃত্বে ৩৭ সদস্য বিশিষ্ট এবং শিল্প সচিবকে প্রধান করে ২৯ সদস্যের দুটি কমিটি থাকবে।

নীতিমালার কৌশলগত উদ্দেশ্যের মাঝে আছে গ্যারান্টি তহবিল চালু, সহজ শর্তে ঋণ দেয়া, নতুন ধরনের ব্যবসায় সহায়তা, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করা, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ঋণ ও অন্যান্য সুবিধা দেয়া, এসএমইদের বিষয়ে ডাটা সার্ভার তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে এসএমইদের উৎসাহিত করা।

এছাড়া মন্ত্রিসভা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন অধ্যাদেশ ১৯৭২-এ কিছু পরিবর্তন এনে নীতিগতভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিল ২০১৯-এর খসড়া অনুমোদন করেছে।

নতুন বিল অনুযায়ী, করপোরেশনের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা এবং অনুমোদিত মূলধনও ৫০০ কোটি টাকা।

করপোরেশনের পরিচালনা পর্ষদে বর্তমানের পাঁচ সদস্যের জায়গায় ছয় সদস্য থাকবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এতে পার্ট-টাইম পরিচালক হিসেবে নিয়োগ পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..