× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

৭৫ বছর বয়সে বিয়ে করে সমালোচনায় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ এবার ৭৫ বছর বয়সে বিয়ে করে সমালোচনায় শীর্ষে উঠে এলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং পাত্রী অভিনেত্রী দোলন রায় । বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেতে বিয়ের পিঁড়িতে বসলেন তারা।

হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল এই বিয়ের আসর। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে বিয়ের আয়োজন ছোট হলেও বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না। সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর দে। অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়। এই বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..