৬ উইকেট দরকার সাকিবের

৬ উইকেট দরকার সাকিবের

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৩শ উইকেট শিকারী  ক্লাবের  দ্বারপ্রান্তে সাকিব আল হাসান। আর মাত্র ৬টি উইকেট শিকার করলে ৩শ উইকেটের মালিক হবেন সাকিব।

এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামীকাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামবেন সাকিব।

এখন পর্যন্ত ওয়ানডেতে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট শিকার করেছেন সাকিব। যা  বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

সাকিবের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে- সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ ও রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে আছে পেসার মুস্তাফিজুর রহমান। ৮২ ম্যাচে ১৪১ উইকেট নিয়েছেন ফিজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।