× Banner
সর্বশেষ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

৬ আসনের সকল ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে: ইসি সচিব

admin
হালনাগাদ: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ আসনের সকল ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ৬ আসনের সকল ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হলেও কোন কোন ভোট কেন্দ্রে ব্যবহার করা হবে তার এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আসনগুলো শহর অঞ্চলেই হবে।

ইসি সচিব বলেন, নির্বাচনী ভোট কেন্দ্রগুলো বাছাই করা হবে দ্বৈবচয়নের মাধ্যমে। ২৮ নভেম্বর কোন কোন কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা জানানো হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..