× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৪ কেজি পরিত্যক্ত সোনা উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

 গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, আমদানি কার্গো ভিলেজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব সোনা উদ্ধার করা হয়। এসব সোনা কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। সিঙ্গাপুর থেকে আসা বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে করে সোনার চালানটি ঢাকায় আসে। তল্লাশি করে ৬৪০ টি সোনার বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রামের মতো। এর সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা যায়নি


এ ক্যটাগরির আরো খবর..