× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

৬০ বিজিবি সদস্য রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদকসহ ৩ ধরনের পদক দিতে যাচ্ছে বীরত্বপূর্ণ কাজে স্বীকৃতি স্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ সদস্যকে সরকার।

গত ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বিজিবি দিবসে এসব পদক এ বছর দেয়া হবে। আর প্রতিটি পদকের সঙ্গে ১ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ দেয়া হচ্ছে।

পদক প্রাপ্ত সদস্যের নামের পার্শ্বে নগদ এককালীন বেতনের সঙ্গে মাসিক হারে অর্থ প্রাপ্তিতে মুঞ্জরি জ্ঞাপনসহ ১০ জন বিজিবি সদস্যকে ‌‌‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)-২০১৫ দেয়া হচ্ছে। আর ২০ জন সদস্যকে ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ (পিবিজিএম)-২০১৫ পাচ্ছেন।

এছাড়া, ১০ জন বিজিবি সদস্যকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ-সেবা পদক’ (বিজিবিএম)-২০১৫ এবং ২০ জন সদস্যকে ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড সেবা পদক’ (পিবিজিএমএস) ২০১৫ প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদক প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি প্রতিবছরই এই পদক দিয়ে থাকে। তাই এবছরও বিজিবি দিবসে এই পদক দেবে।


এ ক্যটাগরির আরো খবর..