× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

৬০০ কোটি টাকার বন্ড ছাড়ছে রূপালী ব্যাংক

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক ৫০০ নয়, ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ছে। মূলধন ভিত্তি মজবুত করতে ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করা যাবে।

বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট হাউজ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এই বন্ড কিনতে পারবে।

তবে এই বন্ড ছাড়ার জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে রূপালী ব্যাংকের।

কোম্পানিটি গত অক্টোবরে ৫০০ কোটি টাকা বন্ড ছাড়ার কথা জানিয়েছিল।

১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে আছে ৫৯৯ কোটি ৬১ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৬৯৩। এর মধ্যে বাংলাদেশ সরকার ৯০ দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২ দশমিক ৯৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।

২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের প্রতিবেদনে ব্যাংকটি শেয়ার প্রতি ২৩ পয়সা আয় দেখিয়েছে। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৫ পয়সা লোকসানে।

জানুয়ারি-সেপ্টেম্বর মেয়াদে রূপালী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৯০ পয়সা।


এ ক্যটাগরির আরো খবর..