× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

১ ফেব্রুয়ারি থেকে ৬টি বিনিয়োগ সেবা শুধুমাত্র অনলাইনে প্রদান করবে বিড

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বিনিয়োগকারীদের আরো দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে ১ ফেব্রুয়ারি থেকে ৬টি সেবা শুধুমাত্র অনলাইন ভিত্তিক করা হয়েছে। অনলাইনে আবেদনের মাধ্যমে ব্রাঞ্চ, লিয়াজোঁ, রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের অনুমতি; অফিস স্থাপনের অনুমতি মেয়াদ বর্ধিতকরণ; নতুন ভিসা সুপারিশ; ভিসা অন এরাইভাল (নতুন); নতুন কর্মানুমতি; কর্মানুমতি মেয়াদ বর্ধিতকরণ সেবা গ্রহণ ও প্রদান করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে আবেদন করতে হবে।

 উল্লেখ্য যে, উল্লিখিত ছয়টি সেবা এতদিন ই-সার্ভিস সিস্টেম (https://eservice.bida.gov.bd) এবং ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে দিয়ে আসা হচ্ছিল। এক্ষেত্রে ৩১ জানুয়ারি পর্যন্ত উল্লেখিত সেবাসমূহের ক্ষেত্রে গ্রহণকৃত সকল আবেদনসমূহের নিষ্পত্তি শেষে ই-সার্ভিস সিস্টেম বন্ধ করা হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি হতে ই-সার্ভিসের মাধ্যমে প্রদানকৃত উল্লেখিত ৬ টি সেবার ক্ষেত্রে আবেদন শুধুমাত্র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে গ্রহণ করা হবে।

 সহজেই বিনিয়োগকারীদের সকল সেবা এক জায়গা হতে প্রদানের উদ্দেশ্যে গত ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ হতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল (https://bidaquickserv.org) চালু করেছে, যার মাধ্যমে বর্তমানে বিডা ১৮ টি সেবা প্রদান করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..