কালীগঞ্জে বিএনপির উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

কালীগঞ্জে বিএনপির উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দিতে মাঠে নেমেছেন।

তারা মঙ্গলবার উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ত্রান বিতরন কর্মকান্ডের প্রধান সমন্বয়কারী কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান, নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা কৃষক দলের সভাপতি আনসার আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মিলন ও পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শাহজাহান আলী খোকন।

অসহায় মানুষদের ত্রান বিতরনকালে নেতৃবৃন্দরা বলেন, বিএনপির কান্ডারী আগামী দিনের রাষ্ট নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে তারা গত ২৯ শে মার্চ থেকে অসহায়দের মাঝে ত্রান বিতরন শুরু করেছে। পর্যায়ক্রমে তারা ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার পৌর সভা সহ ১৫ টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচী গ্রহন করছে।

এ ছাড়াও ত্রান বিতরনে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিলন হোসেন, সাবেক ছাত্রনেতা শিপুল হোসেন, আবু তাহের, শফিক ও হাবিব প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।