করোনায় বেনাপোল পৌর পূজা পরিষদের উদ্যোগে অসহায় মানুষকে মাঝে খাদ্য বিতরণ 

করোনায় বেনাপোল পৌর পূজা পরিষদের উদ্যোগে অসহায় মানুষকে মাঝে খাদ্য বিতরণ 
মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোলঃ করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পাটবাড়ি আশ্রমে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বেনাপোল পৌর পূজাউদযাপন পরিষদ ও নামাচার্য হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমের যৌথ উদ্যোগে কাগজপুকুর, ছোটআঁচড়া, বড়আঁচড়া, সাদীপুর, নামাজগ্রাম, গাজিপুর, গাতিপাড়া, নারানপুর ও পেঁচোর বাওড় পাড়ে বসবাস রত ১৭২ অসহায় দুস্থ পরিবারের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্ব স্ব প্রতিনিধিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত থেকে প্রতিনিধিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন, বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তি পদ গাঙ্গুলী, সহ-সভাপতি রবিন পাল, শ্যামল দাস, দেবব্রত চক্রবর্তী সাধারণ-সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক শম্ভু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অজয় পাল, সহ-অর্থ সম্পাদক স্বপন বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক জীবন দাস, প্রচার সম্পাদক কিশোর দেবনাথ, গণসংযোগ বিষয়ক সম্পাদক সাধন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক  প্রসেনজিৎ কুন্ডু, মহিলা সম্পাদিকা  ভারতী দেবনাথ, কার্যনির্বাহী সদস্য সুমন দেবনাথ, অভিজীৎ স্বর্ণকার প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।