× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

৫ বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে কোকাকোলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা কোম্পানি আগামী ৫ বছরে বাংলাদেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে আগামী বছর ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এই বহুজাতিক প্রতিষ্ঠান।

কোকাকোলা কোম্পানির ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এই পরিকল্পনার কথা জানায়। শিল্প সচিব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত সচিব পরাগ এ সময় উপস্থিত ছিলেন। কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ব্রায়ান স্মিথ (ইৎরধহ ঝসরঃয) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

শিল্পমন্ত্রী কোকাকোলার সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে প্রেরণের আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। কোকাকোলা কোম্পানি বেভারেজ পানীয় কোকাকোলা ছাড়াও অন্যান্য পানীয় উৎপাদন করছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বাংলাদেশে বোতলজাত পানিসহ অন্যান্য স্বাস্থ্যসম্মত পানীয় তৈরিতে এগিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

শিল্প সচিব বলেন, বাংলাদেশের একটি বিশাল বাজার রয়েছে। জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে। নতুন নতুন পণ্যের প্রতি মানুষ অধিক আগ্রহ দেখাচ্ছে।

ব্রায়ান স্মিথ বলেন, বাংলাদেশে কোকাকোলার বাজার অত্যন্ত সম্ভাবনাময়। গ্রামীণ ও আধা-গ্রামীণ অঞ্চলে সরবরাহ বাড়াতে কোকাকোলার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন মাত্রার চিনিযুক্ত কোকাকোলা পানীয় উৎপাদন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..