× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

পিআইডি

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ চিকিৎসকের যোগদান সম্পন্ন

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/bpsc-2020-12-28-18-19-40.jpg

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক আজ যোগদান করেছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ দেন। যোগদান উপলক্ষে রাজধানীর শাহবাগে

শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরীতে যোগদান সম্পন্ন হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার ভিত্তিতে পদায়ন করা হবে।

তিনি আরও বলেন, পদায়নের ক্ষেত্রে মানবিকতার বিষয়টাও খেয়াল রাখছি। দম্পতি যারা বা যাদের স্বামী/স্ত্রী চাকরী করেন তারা একই জায়গায় পদায়নে অগ্রাধিকার পাবেন, দুরারোধ্য কোনো ব্যাধি থাকলে তার পছন্দ আমরা বিশেষ বিবেচনা করবো। আজকের এই পদায়ন মেধাভিত্তিক হবে, এই মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।

নতুন চিকিৎসকদের নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করবো তরুন এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হওয়ার পর, যেহেতু তাদের নির্বাচন প্রক্রিয়া ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়েছিল, এরা যখন ন্যায্যতার ভিত্তিতে পদায়িত হবে, তাদের সংযুক্তির ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক বিষয় দেখা যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..