৪৪০ ভোল্টের বিদ্যুৎতের লাইন টানানোর জন্য বহুতল ভবন নির্মান থেকে বঞ্চিত

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মোঃ মনিরুজ্জামান (মাসুদ) এর বহুতল ভবন নির্মানের জমির উপর দিয়ে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে জমির মালিক বলেন আমার এই ৪ শতাংশ জমিই একমাত্র শেষ সম্বল। আরও বলেন আমি এই জমিতেই বহুতল ভবন নির্মান করবো। আর যদি এই জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ যায় তাহলে কোন দিন ভবন করা সম্ভব হবে না।

এ ব্যপারে খুটি সড়ানোর জন্য অফিসে ম্যাপ জমা দেওয়া আছে। কথা শুনে সরজমিনে গিয়ে দেখা যায় আর একটি নতুন খুটি দিয়ে লাইনটি সরিয়ে সরকারী রাস্তার উপর দিয়ে লাইন নিলে ভবন করতে পারবে। আরও দেখা যায় এখনও লাইন সংযোগ দেওয়া হয়নি।

এ ব্যাপারে মধুখালী পল্লী বিদ্যুৎ ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি লিঃ কানাইপুর ফরিদপুর অফিসে দরখাস্ত জমা দেওয়া আছে। তাই বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে সরজমিনে এসে বিষয়টি দেখে সমস্যাটি সমাধান করা হলে একটি বহুতল ভবন নির্মান করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।