৪৩তম ডি-৮ কমিশনের সভা সমাপ্ত

৪৩তম ডি-৮ কমিশনের সভা সমাপ্ত

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ৪৩তম ডি-৮ কমিশনের দুই দিনব্যাপী সভা আজ সমাপ্ত হলো। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ডি-৮ ভুক্ত দেশসমূহের কমিশনারগণ অংশগ্রহণ করেন। উক্ত সভায় আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের Outcome documents  “ঢাকা ঘোষণা ২০২১” এবং ডি-৮ এর আগামী দশ বছরের কর্মপরিকল্পনার রোডম্যাপ “D-8 Decennial Roadmap for 2020-2030” ডি-৮ কমিশনারদের পর্যায়ে গৃহীত হয়।

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল ২০২১ তারিখে “19th  Session of the D-8 Council of Ministers” এবং আগামী ৮ এপ্রিল ২০২১ তারিখে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামীকাল অনুষ্ঠিতব্য ডি-৮ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সভায় “ঢাকা ঘোষণা ২০২১” এবং  “D-8 Decennial Roadmap for 2020-2030” গৃহীত হলে উক্ত ডকুমেন্টসমূহ দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে ডি-৮ নেতৃবৃন্দের সম্মতিক্রমে গৃহীত হবে বলে আশা করা যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।