× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষিতার মা অভিযুক্ত হারুন গাজীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গতকাল শনিবার মধ্যরাতে এই মামলা দায়ের করেন তিনি। এদিকে, ধর্ষিতা শিশু ছাত্রীর আজ জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হবার কথা রয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামের ৪র্থ শ্রেণির দু’জন ও ৫ম শ্রেণির একজন শিক্ষার্থীকে স্কুলে যাবার পথে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় চালক হারুন গাজী।

পরে দিনভর তাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যায় একটি নির্জন বাগানে নিয়ে আসে। এখানে এক ছাত্রীকে ধর্ষণ করে সে। পরে অন্যদেরও ধর্ষণের চেষ্টার সময় কৌশলে পালিয়ে যায় তারা। ঘটনাটি জানাজানি হলে রাতে নির্যাতিতাদের স্বজনরা লঞ্চ টার্মিনাল থেকে হারুনকে আটক করে নৌ-পুলিশের হাতে তুলে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..