× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী চূড়ান্ত

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদরের ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। ইউনয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

হামলা, মামলা ও গ্রেফতারের ভয়ে বিএনপি কোনঠাসা হয়ে পড়ার পড়েও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেতা-কর্মীরা।

ঠাকুরগাঁও সদরে ২১টি ইউনিয়নের মধ্যে ৪র্থ ধাপে ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাঝে ১০ টি ইউনিয়নে বিএনপি তাদের প্রার্থী নির্বাচন চূড়ান্ত করেছে।

বিএনপির প্রার্থীরা হলেন- আব্দুল মালেক, আকচা গোলাম সারওয়ার চৌধুরী, বড়গাঁও প্রভাত কুমার সিং, চিলারং বজলুর রহমান, রহিমানপুর আবু হাসান মো: আব্দুল হান্নান হান্নু, রায়পুর তোফায়েল হোসেন, জামালপুর দবিরুল ইসলাম, মোহাম্মদপুর আশরাফুল হক, রুহিয়া পশ্চিম মোস্তফা কামাল, ঢোলারহাট আব্দুল জব্বার।

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জানান, মাঠ পর্যায়ে জনপ্রিয়তাকে মূল্যায়ন করে প্রার্থী বাছাই করা হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই না হলে ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..