× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

জাতীয় পর্যায়ের মেধাবী কালীগঞ্জের সেই ৩ বান্ধবী যাচ্ছে বিদেশ সফরে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ”বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূলশক্তি”এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজের প্রতিযোগীতা চালু করেছে। ২০১৯ সালের ২৬ জুন ৩য় বর্ষে ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় সারাদেশের মধ্যে ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম স্থান লাভ করে। এ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ৩ মেধাবী শিক্ষার্থী পরস্পর বান্ধবী। তারা মেধার বিকাশ ঘটিয়ে ৫ দিনের সরকারী বিশেষ সফরে ইন্দোনেশিয়া সফরের যাওয়ার সুযোগ লাভ করেছে। তারা আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ বিমানে করে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে।৩ বান্ধবী বিদেশ

সারাদেশের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানভিত্তিক মেধা প্রতিযোগীতায় অনন্য কৃতিত্ব অর্জনকারী মেধাবীরা হলো ঝিনাইদহ কালীগঞ্জের সলিমুনেচ্ছা বালিকা বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর শিক্ষার্থী ও কালীগঞ্জের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার প্রফুল্ল মজুমদারের কণ্যা অর্পিতা মজুমদার, শিক্ষক তরুণ বিশ্বাসের কণ্যা তিথি বিশ্বাস, সদ্য প্রয়াত মিরুজ্জামানের কন্যা রুবাবা জামান। এ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের কোচিংয়ের দায়িত্বে থেকে সার্বিক সহযোগীতা করার জন্য ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষিকা মালতি রানী পালিতও এ সফরে যাওয়ার সুযোগ লাভ করেছেন।

উল্লেখ্য, মাধ্যমিকে জাতীয় পর্যায়ের বিজ্ঞান বিষয়ক কুইজের ৩য় বর্ষের চুড়ান্ত প্রতিযোগীতা গত ২০১৯ সালের ২৬ জুন ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় সকলকে পরাজিত করে ঝিনাইদহ কালীগঞ্জের সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করে। পরের দিন ২৭ জুন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি এবং অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহল হক (এম.পি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। তাদের মেধার আরও বিকাশ ঘটাতে এবং মুল্যায়নে সরকারীভাবে ইন্দোনেশিয়া সফরের সুযোগ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..