× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

প্রায় ৩ ঘণ্টা ধরে বরফের মধ্যে ডুবে অভিনেতা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০২২
বরফের মধ্যে ডুবে অভিনেতা

প্রায় ৩ ঘণ্টা ধরে বরফের মধ্যে কার্যত ডুবে থেকে ধ্যান করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই দৃশ্যের ভিডিও। ক্যাপশনে তিনি লিখলেন, ‘কল্পতরু বলতেন, ‘তোমার মধ্যে একজন যোগী রয়েছেন, যিনি জাগার অপেক্ষায় রয়েছেন। ‘

 অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। নতুন ছবি ‘খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নিপরীক্ষা’  ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। আর এর মধ্যেই ফের একবার মার্শাল আর্টের অনন্য নজির দেখালেন বিদ্যুৎ জামওয়াল।

এক ভিডিওতেই তিনি বুঝিয়ে দিলেন, বড় সহজ নয় মার্শাল আর্ট। ৬ ফুট গভীর বরফের মধ্যে নিজের পুরো শরীরকে মিশিয়ে দিয়ে বিদ্যুৎ জামওয়ালকে দেখা গেল ধ্যানমগ্ন হতে। এই কাজের কারণ জানতে চাওয়া হলে বিদ্যুৎ ভারতীয় গণমাধ্যমকে জানান, একজন মার্শাল আর্টের শিল্পীকে প্রতিদিন নিজের শরীর নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হয়। তিনি বলেন, প্রতিদিন নতুন কিছুর সঙ্গে শরীরকে সইয়ে নেওয়া উচিত। বরফে ডুবে ধ্যান তারই একটা অংশ।

ভিডিওর শেয়ার করা অংশের নিচে দেখা গেল সময়ের হিসাবও। প্রায় ৩ ঘণ্টা বরফে ডুবে ছিলেন তিনি। আর পুরো ভিডিওটিই ইউটিউবে শিগগির দেবেন বলে টুইটারেই জানালেন অভিনেতা।

বিদ্যুৎ জামওয়াল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন স্টান্টের ছবি বা ভিডিও শেয়ার করে নেন। তাঁর শরীরচর্চা ও ফিটনেস অবশ্যই ঈর্ষণীয়। তবে কেবল শরীরচর্চা নয়, মার্শাল আর্টে তাঁকে চ্যালেঞ্জ জানানো যে সত্যিই খুব কঠিন, সেটা ফের একবার প্রমাণিত করলেন বিদ্যুৎ।

আগামী ৮ জুলাই মুক্তি পাবে বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি ‘খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নিপরীক্ষা’। ট্রেলারে নজর করেছে বিদ্যুতের লুক।


এ ক্যটাগরির আরো খবর..