× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৩৭তম বিসিএসে নন ক্যাডার পদে ৫৭৮জনকে নিয়োগের সুপারিশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৫৭৮জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার বিকালে কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। তার আগে দুপুরে অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় প্রথম শ্রেণির (৯ম গ্রেড) শূন্যপদে ৫৭৮জন প্রার্থীকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে। এবার কোনও বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে চাকরির সুপারিশ করা হয়েছে।

গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৩১৪ জনকে সুপারিশ করে কমিশন। তবে ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন চার হাজার ৭৬৮ জন।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।

পিএসসির প্রতি পরীক্ষার্থীদের শতভাগ আস্থা রাখার আহ্বান জানিয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আমরা সময়মতো ৩৭তম বিসিএস নন-ক্যাডারের প্রথম দফার ফলাফল প্রকাশ করেছি।


এ ক্যটাগরির আরো খবর..