× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

৩৬ স্বর্ণ বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রু আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণ বারসহ দুই নারী ক্রুকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

আটক সায়মা আক্তার ও ফারজানা আফরোজ সৌদি এয়ারলাইন্সের ক্রু। রবিবার রাত ২টায় তাদের আটক করা হয়।

শুল্ক কর্তৃপক্ষ ও এপিবিএন সূত্র জানায়, রাতে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে শুল্ক কর্তৃপক্ষ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় দুই নারী ক্রুকে আটক করে

বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..