× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

নড়াইলে ৩৩টি মতুয়াদলের বিশাল সম্মেলন অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায়, নড়াইল:  নড়াইলের পল্লিতে বিশাল হরিমন্দির উদ্বোধন ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের বড়কালিয়ায় হরিচাদ ঘোষের বাড়িতে শ্রী শ্রী হরিমন্দিরে উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির ঠাকুরের বড় ছেলে দেব্রত ঠাকুর ও কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।
দি নিউজের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এসময় বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ঘোষ, নড়াইল জেলা শাখার সভাপতি জয়পুর ধামের পুরোহিত পরিক্ষিত গোসাই, সিনিয়র সহ-সভাপতি তপন মজুমদার, ওড়াকান্দি সালফিডাঙ্গার চারুবালা বিশ্বাস, কালিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার তপন কুমার দত্ত, নড়াইলের কালিয়া কেন্দ্রীয় হরিবাসরের সভাপতি সমীর কুমার সাহা, নড়াইলের কালিয়া শিশু বিদ্যা নিকেতনের অধ্যক্ষ শ্যামল রায়, মন্দিরের প্রতিষ্ঠাতা হরিচাদ ঘোষ সহ গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে দিনব্যাপী মতুয়া মহাসম্মেলনে কালিয়া উপজেলারসহ পাশ্বর্তী কয়েকটি উপজেলার ৩৩টি মতুয়া দলের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়।


এ ক্যটাগরির আরো খবর..