× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩০ ডিসেম্বরের পরে নির্বাচন পেছানোর সুযোগ নেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

৩০ ডিসেম্বরের আগে-পরে অনেক ধর্মীয় উৎসব আছে। তাই নানা দিক বিবেচনা করে নির্বাচন পেছানোর আর কোনও সুযোগ নেই। জানালেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সংসদ ও সরকার বহাল থেকে এবার নির্বাচন হওয়ায় অন্যান্যবারের থেকে এবারের পেক্ষাপট ভিন্ন। কখনও তত্ত্বাবধায়ক সরকার, কখনও সেনাবাহিনী এবং একক দলের নির্বাচন হয়। তাই এবার ভোটে রাজনৈতিক চাপ বেশি। এবার নতুন আইনে এবং ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন হবে। তাই এবার  জাতি রিটার্নিং কর্মকর্তাদের দিকে তাকিয়ে আছে।

এছাড়া মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের থেকে চাপ এলে আইনি পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

দায়িত্ব পালনে কোনও চাপের কাছে মাথা নত করবেন না, কমিশনের আইন ও নীতিমালা অনুযায়ী কাজ করবেন, অতি উৎসাহী আচরণ বা ক্ষমতার অপব্যবহার করবেন না বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

নির্বাচন কমিশনার কবিতা খানম রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন যদি চালক হয়, নির্বাচন সুষ্ঠু ও সফল করতে হলে রিটার্নিং কর্মকর্তাদের সেই গাড়ির ফুয়েল হিসেবে কাজ করতে হবে। তাই আপনাদের নিরপেক্ষ থেকে এই দায়িত্ব পালন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..