৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণের সম্ভাবনা

৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণের সম্ভাবনা

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের ২৫তম মৎস্য আহরনের শুভ উদ্বোধন ও বিল বাইচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগডাঙ্গা ঘাটে মৎস্য আহরনের শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রোজিনা পারভিন জানান- গত বছরের তুলনায় এবারে মাছের সংখ্যা ও ওজন অনেকটাই বৃদ্ধি পেয়েছে; এবারে এই বিল হতে আনুমানিক (৭শ’ মেট্রিকটন) ৭ লক্ষ ৫০হাজার কেজি মাছ; যার আনুমানিক মূল্য ৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণ হতে পারে বলে আমরা আশা করছি।

তিনি আরো বলেন- আমাদের এই বিলের মাছ সাধারণত রাজধানী ঢাকার কাওরান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে।

উক্ত অনুষ্ঠানে উপ-পরিচালক (স্থানীয় সরকার) এম,এ মমিন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, এই বিলের সাড়ে ৮শ মৎস্যজীবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।