× Banner
সর্বশেষ
হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী

২ মাস পর চালু হবে বিমান পরিষেবা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
২ মাস পর বিমান পরিষেবা

ভারত প্রতিনিধিঃ ২ মাস পর ২৫ মে থেকে চালু হতে চলেছে বিমান পরিষেবা। বুধবার এমনটাই জানালেন অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী।

আগামী ২৫ মে থেকে দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন। একসঙ্গে সব বিমান না চললেও ক্রমে ক্রমে বিমান চলাচল শুরু হবে।

২৫ মে থেকে ধীরে ধীরে পরিষেবা শুরু করার জন্য বিমানবন্দরগুলিকে প্রস্তুত হতে বলেছে কেন্দ্র। কীভাবে বুকিং শুরু হবে, সেকথা ক্রমশ জানিয়ে দেওয়া হবে সরকারের তরফে।

সোমবার থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। তবে “ক্যালিব্রেটেড পদ্ধতিতে” এই পরিষেবা শুরু হবে বলেই সরকার আজ জানিয়েছে। মার্চ মাসের শেষের দিকে সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে বিমান পরিষেবাও বন্ধ করা হয়। “দেশিয় বেসামরিক বিমান চলাচল কার্যক্রম ২৫ মে ২০২০ সোমবার থেকে পুনরায় শুরু হবে। সমস্ত বিমানবন্দর ও বিমানসংস্থাকে ২৫ মে থেকে পরিষেবা শুরুর জন্য প্রস্তুত থাকতে অবহিত করা হচ্ছে,” নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী টুইট করেছেন।

সরকার ও বিমান সংস্থাগুলি পুনরায় বিমান পরিষেবা শুরু করার সময় ‘নিউ নরমাল’ সম্পর্কে আলোচনা করেছে। একটি বিমানে কম সংখ্যক যাত্রী উঠবেন এবং মাঝের আসনটি শারীরিক দূরত্বের জন্য খালি রাখা হবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েই লকড়াউনের মেয়াদ চতুর্থ দফায় বাড়ান, তখন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছিল যে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা ৩১ মে পর্যন্ত স্থগিত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..