× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

পিআইডি

২ অক্টোবর থেকেই ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়ন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০২২
২৮ দিনে ই-নামজারি

ভূমিসেবা গ্রাহকদের জন্য ক্যাশলেস ই-নামজারির রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি শুধুমাত্র অনলাইনে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ প্রদান করা হয়েছে। আগামীকাল ২ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে।

পরিপত্রে জানানো হয়, ১। এতদ্দ্বারা সম্মানিত ভূমিসেবা গ্রাহকদের অবহিত করা যাচ্ছে যে, সচিব, ভূমি মন্ত্রণালয় কর্তৃক ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ বুধবার স্বাক্ষরিত ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ এর ৩১.০০.০০০০.০৫৭.৩১.০০৫.২২.১৫ নম্বর পরিপত্রের মাধ্যমে ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট ১,১০০/- (এক হাজার একশত) টাকা জনস্বার্থে শুধুমাত্র অনলাইনে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ প্রদান করা হয়েছে।

২। এমতাবস্থায়, উপর্যুক্ত পরিপত্রের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২২-এর পর প্রথম কর্মদিবস হিসেবে, আগামীকাল, ২ অক্টোবর ২০২২ রবিবার থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসে এই দুইটি (রেকর্ড সংশোধন এবং খতিয়ান সরবরাহ) ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকর হবার মধ্যে দিয়ে সরকারের প্রতিশ্রুত ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়িত হবে।

৩। কোর্ট ফি ৫০/- (পঞ্চাশ) টাকা, নোটিশ জারি ফি ২০/- (বিশ) টাকা, রেকর্ড সংশোধন ফি ১,০০০/- (এক হাজার) টাকা এবং ও খতিয়ান সরবরাহ ফি ১০০/- (একশত) টাকা – এই চার ধরণের ফি প্রদানে নামজারির জন্য মোট প্রকৃত খরচ ১,১৭০/- (এক হাজার একশত সত্তর) টাকা। এসকল ফি এখন থেকে অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেই পরিশোধ করতে হবে; কোনোভাবেই ম্যানুয়ালি তথা নগদ অর্থে পরিশোধ করা যাবেনা।

৪। ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না। একইভাবে, ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তথ্য / চাহিত দলিলাদি না পাওয়ার জন্য না-মঞ্জুরকৃত কোনো নামজারি আবেদন পুনরায় চালু হলে উক্ত আবেদন মঞ্জুরের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট ১,১০০/- (এক হাজার একশত) টাকা প্রযোজ্য হবে। নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করা উচিত।

৫। অনলাইনে জাতীয় ভূমি তথ্য ও সেবা কাঠামোতে (www.land.gov.bd) গিয়ে ই-নামজারি ট্যাবে ক্লিক করে ই-নামজারি সিস্টেম থেকে ই-নামজারি আবেদন সংশ্লিষ্ট তথ্য জানা যাবে। এছাড়া, ভূমি বিষয়ক সকল তথ্য জানতে, ভূমিসেবা পেতে কিংবা অভিযোগ জানাতে ‘নাগরিক ভূমিসেবা ২৪/৭’-এর হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করতে হবে, কিংবা, ভূমিসেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে (www.facebook.com/land.gov.bd) কমেন্ট কিংবা মেসেজ (বার্তা) প্রেরণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..