× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রাথমিক বিদ্যালয়ে আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ – গণশিক্ষা প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আগামী মাসে প্রাথমিক বিদ্যালয়ে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি আজ দুপুরে কুড়িগ্রামে সদরের পিটিআই চত্বরে ২০২০-২০২১ শিক্ষা বর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, মীড ডে মিল নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। আমরা মুজিব বর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়ার চিন্তা করছি। চর-হাওরসহ দুর্গম এলাকাগুলোতে নতুন করে আরও স্কুল করতে চাচ্ছি। এসব এলাকায় স্থানীয় শিক্ষক দেওয়ার চেষ্টা করছি। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ সহ  অনুষ্ঠানে পিটিআইয়ের প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..