× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

২৪ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস গণনা শুরু সিদ্ধান্ত কমিটি

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
২৪ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস গণনা শুরু সিদ্ধান্ত কমিটি

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৩ অক্টোবর বৃহস্পতিবার রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৪ অক্টোবর শুক্রবার থেকে জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত

ঢাকা, ৬ কার্তিক (২২ অক্টোবর):আজ ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মাদ আসাদুল হক, ওয়াকফ প্রশাসক মোঃ নূর-ই-আলম, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক ওবায়দুল হক, ঢাকা জেলার এডিসি মোঃ মাহবুব উল্লাহ মজুমদার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোঃ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..