চলমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪০টিরও বেশি আসনে আওয়ামীলীগ জয়ী হবে বলে আশা প্রকাশ করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রবিবার (৩০ ডিসেম্বর) বাংলা স্কুল ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৭০ এর নির্বাচনে দেশের জনগণ যেভাবে বঙ্গবন্ধুকে বিজয়ী করেছিলেন একই ভাবে তারা শেখ হাসিনাকেও বিজয়ী ঘোষিত করবেন।
তিনি বলেন, ভোলাতে এখনও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোন মারামারি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। ‘ইতিমধ্যেই একটা ভবিষ্যৎবানী করা হয়েছে যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে আওয়ামী লীগ বিজয় হবে ইনশাআল্লাহ। আমার ধারণা ২৪০টির বেশি আসনে আমরা বিজয়ী হবো।
তবে এই কেন্দ্রে বিএনপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোটের কোনো পরিবেশ নেই অভিযোগ করেন,।