× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ৪২ দেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
অর্ধশত কোটি টিকিট জন্য আবেদন

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ৪২ দেশ। বাছাই পর্ব শেষে আরও ৬টি দল জায়গা পাবে। প্রথমবারের ৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এর আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রুপ পর্বের ড্র।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর২০২৫) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বাংলাদেশ সময় রাত ১১টায় ড্র অনুষ্ঠান শুরু হবে।

ড্র শুরু হবে পট–১ দিয়ে। পট থাকবে মোট ৪টি। প্রত্যেক পটে ১২টি প্লাস্টিক বল থাকবে। আর প্রত্যেক বলে কাগজে লেখা একটি করে দলের নাম। ১২টি করে চার পটে মোট ৪৮ দল।

পটের বলগুলো প্রতিনিধিরা মেশাবেন। প্রতিটি পট থেকে একটি করে বল (দল) তোলা হবে, আর গ্রুপে বসানো হবে। ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপ। প্রত্যেক পট থেকে একটি দল সব গ্রুপে জায়গা পাবে। এভাবে ৪ দল নিয়ে একটি গ্রুপ হবে।

ড্র শুরু হবে পট–১ দিয়ে। ফিফা নির্ধারিত ১২টি শীর্ষ বাছাই দল থাকবে ১ নম্বর পটে। সেখান থেকে গ্রুপ ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত রাখা হবে একটি করে দল।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল থাকবে ১ নম্বর পটে- স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড। পরের পাঁচ সেরা দল- বেলজিয়াম, ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল। তাদের সঙ্গে থাকবে তিন স্বাগতিক দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তারপর যথাক্রমে পট–২, ৩ ও ৪ থেকে দল ওঠানো হবে।

১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট-২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা

৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে–অফ বিজয়ী এ, বি, সি, ডি, আন্তঃমহাদেশীয় প্লে–অফ বিজয়ী ১ ও ২।


এ ক্যটাগরির আরো খবর..