× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

২০২২ সালে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পর্যটক গেছে ভারতে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পর্যটক

ভারতে গতবছর বিপুলসংখ্যক পর্যটক এসেছিলেন। দেশটিতে তখন মোট ৬১ লাখ ১৯ হাজার পর্যটক আসেন, আগের বছরের চেয়ে যা ৩০৫ দশমিক ৪ শতাংশ বেশি। তবে ২০১৯ সালে ভারতে রেকর্ড ১ কোটি ৯৩ লাখ পর্যটক এসেছিলেন। কিন্তু এরপর করোনা মহামারি শুরু হলে সেই ধারায় ছেদ পড়ে। ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করেছে। মূলত, অভিবাসন ব্যুরোর সাময়িক তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেই পরিসংখ্যানে জানা গেছে, ২০২২ সালে ভারতে যত পর্যটক এসেছিলেন, তার অর্ধেকের বেশি এসেছিলেন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে।

২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি পর্যটক আসেন যুক্তরাষ্ট্র থেকে। এর পরের স্থানেই ছিল বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। গত বছর এই পর্যটকদের কাছ থেকে ভারতের আয় হয়েছে ১৬ দশমিক ৯৩ বিলিয়ন বা ১ হাজার ৬৯৩ কোটি ডলার। তবে চলতি বছর বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বাংলাদেশ আবার শীর্ষস্থানে যেতে পারে। কারণ চলতি বছরের প্রথম ছয় মাসে ভারতে যত পর্যটক গেছেন, তাঁদের মধ্যে ২৩ দশমিক ৫ শতাংশ বাংলাদেশি; এরপর যুক্তরাষ্ট্রের পর্যটক ১৮ দশমিক ১ শতাংশ আর যুক্তরাজ্যের ৯ দশমিক ২ শতাংশ।

গত বছর ভারতে যুক্তরাষ্ট্রের পর্যটক গিয়েছিলেন মোট ১৩ লাখ ৭৩ হাজার ৮১৭ জন, বাংলাদেশে থেকে গিয়েছিলেন ১২ লাখ ৫৫ হাজার ৯৬০ জন আর যুক্তরাজ্য থেকে গিয়েছিলেন ৬ লাখ ১৭ হাজার ৭৬৮ জন। ২০২২ সালের মতো ২০২১ সালেও ভারতে সবচেয়ে বেশি পর্যটক এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে, যদিও এর আগের পাঁচ বছরে ভারতে সবচেয়ে বেশি পর্যটক গেছেন বাংলাদেশ থেকে।

বিশ্লেষকেরা বলেন, বাংলাদেশে ইউরোপের বেশ কিছু দেশের কনস্যুলেট না থাকার কারণে অনেকে ভারতে এসে ভিসার আবেদন করতে বাধ্য হন। এ ছাড়া বাংলাদেশের অনেক মানুষ ভারতে চিকিৎসা করাতে যান। শুধু ভুটান ও নেপালের অধিবাসী ছাড়া বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের ভারতে আসতে ভিসা নিতে হয়। কোন দেশে কোন দেশের মানুষ বেশি যান, তা নির্ভর করে অনেকটা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর। এ ছাড়া ব্যবসায়িক সম্পর্ক এবং মানুষে মানুষে যোগাযোগের ওপর অনেক কিছু নির্ভর করে।

ভারতের কেন্দ্রীয় সরকার পর্যটক আকৃষ্ট করতে বেশ কিছু পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ হাতে নিয়েছে। সেই সঙ্গে পর্যটকদের জন্য ২৪ ঘণ্টার বহুভাষী হেল্পলাইন চালু করা হয়েছে। ভারতে চিকিৎসার ব্যয় কম হওয়ার কারণে, দেশটির পর্যটন খাত আরও সম্প্রসারিত হতে পারে বলে দেশটির বিশ্লেষকেরা মনে করছেন। পর্যটন থেকে ভারত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা আয় করার পাশাপাশি- এই খাতে অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে। ২০২১-২২ অর্থবছরে দেশটিতে মোট যে কর্মসংস্থান হয়েছে, তার ১২ দশমিক ৬৬ শতাংশই হয়েছে পর্যটন খাতে।


এ ক্যটাগরির আরো খবর..