× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর নির্মাণ সম্ভব — মোস্তাফা জব্বার

admin
হালনাগাদ: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সরকার গঠনের মাত্র আট দিনের মধ্যে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ডাক বিভাগের কর্মপরিকল্পনা প্রণয়ন এ বিভাগকে ডিজিটালাইজড করার জন্য একটি মাইলফলক। ২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর গড়ে তুলতে এটি একটি অনন্য উদ্যোগ।

মন্ত্রী আজ ঢাকায় ডাক অধিদপ্তর মিলনায়তনে ডাক অধিদপ্তর আয়োজিত সরকারের নির্বাচনি ইশতেহার ২০১৮ বাস্তবায়নে ডাক বিভাগের করণীয় শীর্ষক আলোচনা ও ডকুমেন্ট উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠায় সাম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ডাক বিভাগ নিয়ে যে নেতিবাচক ধারণা ছিল, যুগোপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সে ধারণা পাল্টে দেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর দেখতে চাই। আমি মনে করি আমাদের সে সক্ষমতা আছে। ডাক বিভাগের বিদ্যমান জনবল দিয়েই তা সম্ভব। এখন বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। সকলের সম্মিলিত উদ্যোগে ডাক বিভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হবেই। তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনি ইশতেহার নিয়ে জনগণ পর্যন্ত পৌঁছানো কঠিনতম লড়াই ছিল। এই লড়াই এ ‘এটুআই’সহ তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের ভূমিকা ছিল অভাবনীয়।

মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ২০১২ সালে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর কথা বলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালেই ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘এটুআই’ এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান এবং পলিসি এডভাইসার আনির চৌধুরী বক্তৃতা করে।

ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এসএস ভদ্র অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার ২০১৮ বাস্তবায়নে ডাক বিভাগের করণীয় শীর্ষক ডকুমেন্ট উপস্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..