× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

২০১৮ সালে ব্যাংকে সরকারি ছুটি মাত্র ২৪ দিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আগামী বছর বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকে ২৪ দিন সরকারি ছুটি থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের  উপ-মহাব্যবস্থাপক মো. রজব আলীর সই করা নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে।

এর মধ্যে নতুন বছরে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটির মধ্যে সাতদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছুটির মধ্যে তিনটি সপ্তাহিক ছুটির দিন পড়েছে। এছাড়া ব্যাংক হলিডের জন্য দুই দিন ছুটি থাকবে।

এদিকে গেল ৬ নভেম্বর  প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে ১২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন বছরের ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বা যে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০১৮ সালে ধর্মীয় কর্ম উপলক্ষে সরকারি কর্মচারীদের তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ ধরনের সামাজিক উৎসব উদযাপনের জন্য সেখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দু’দিন (২৯ চৈত্র ও ২ বৈশাখ) ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..