× Banner
সর্বশেষ
ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র

২০শে জুন শনিবার নিজের রাশি মিলিয়ে দেখে নিন

Dutta
হালনাগাদ: রবিবার, ২০ জুন, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saturday-Horoscope.jpg
Saturday Horoscope

জেনে নিন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার আজকের দিনের বিষয়ে। রাশিফল পৃথক পৃথক রাশি ভেদে ভিন্ন ভিন্ন হয়। আজ ২০শে জুন শনিবার নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ আজকের দিনে অনেক নিমন্ত্রণ এবং উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ফলে মেজাজ ভালো থাকবে। বই পড়ে ভালো সময় কাটাতে পারেন। কাছের বন্ধুদের সাহায্যে ব্যবসায়ীরা আর্থিক সাহায্য পাবেন।

বৃষভঃ সেমিনারে যোগ দিয়ে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্যে দিয়ে আপনার মেজাজ ভালো থাকবে। দেরি না করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু প্ল্যান করুন। মদ্যপান ধূমপান থেকে আজকের দিনে দূরে থাকুন।

মিথুনঃ একাকীত্ব কাটাতে বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটান। শারীরিক সমস্যা অস্বস্তিকর হতে পারে। কেউ কোন সমস্যার কথা বললে, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করে এড়িয়ে যান। পরিবারের সকলের সঙ্গে একটি সুন্দর দিন কাটাবেন।

কর্কটঃ ঘরের কাজ সেরে মহিলারা কিছুটা সময় সিনেমা দেখতে পারবেন। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। সন্তানদের সাহায্যে আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকবেন।

সিংহঃ পরিবারের সকলের সঙ্গে একটি সুন্দর দিন কাটাবেন। খেলাধূলার মধ্য দিয়ে শরীরকে সুস্থ রাখুন। খারাপ দিন পেরিয়ে আজকের দিনে কিছুটা ভালো সময় কাটাবেন। আজকের দিনে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ সম্ভব।

কন্যাঃ সকলের মধ্যে থাকার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। বাচ্চাদের কৃতিত্ব আপনাকে আনন্দ দেবে। অফিসের কাজ নিয়ে কিছুটা সমস্যায় থাকবেন। অতিরিক্ত ব্যয় না করে, যা ছে তাই দিয়ে কাজ সারুন।

তুলাঃ নতুন পরিকল্পনা শুরুর আগে, পরিবারের সকলের সম্মতি নিন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলে, মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে বেশি কথা বলতে গিয়ে মাথা যন্ত্রণা হবে। আজকের দিনে উপার্জন ভালো হলেও, সঞ্চয় ভালো হবে না।

বৃশ্চিকঃ অবসর সময়ে মোবাইলে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে ভালোলাগার কিছু করুন। খাওয়া দাওয়া সম্পর্কে সতর্ক থাকুন, নাহলে শরীর খারাপ করবে। কেনা জমি বিক্রির জন্য ভালো ক্রেতা পাবেন।

ধনুঃ কাজের চাপ থাকায়, ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মানুষ আপনার থেকে কি চায়, তা জানতে চেষ্টা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে, ভালোবাসার মানুষের দেখা মিলবে।

মকরঃ মানুষের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে কিছুটা সময় নষ্ট হবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বেশি থাকবে। স্ত্রীর কারণে পূর্ব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। অজানা উৎস থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ দূর আত্মীয়রা আজকের দিনে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। কাছের জিনিস সামলে রাখুন, নাহলে তা চুরি যেতে পারে। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ জিনিসের যত্ন নিন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বেশি থাকবে।

মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে আজকে একটি চমৎকার দিন কাটাবেন। কাজ এবং ঘরের চাপে এই রাশির ব্যক্তিরা কিছুটা খিটখিটে হয়ে থাকবেন আজকে। রাগ না করে নিজেকে সামলে নিন। আপনার উদারতার সুযোগ বাচ্চাদের নিতে দেবেন না।


এ ক্যটাগরির আরো খবর..