× Banner
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

২রা ফেব্রুয়ারী মঙ্গলবার দিনের শুরুতে দেখে নিন রাশিফল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

আলাদা আলাদা রাশির জন্য প্রত্তেকের রাশিফল ও আলাদা হয়। আজ ২রা ফেব্রুয়ারী মঙ্গলবার, দিনের শুরুতে দেখে নিন আপনার রাশিফল। সুন্দরভাবে কাটান আপনার নিজের জীবন।

মেষঃ পরিবারের সকলের সঙ্গে মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করুন, কাউকে দুঃখ না দেওয়াই ভালো। দিনের শুরুতে যোগ ব্যায়াম করুন। পরিবারের সদস্যরা তাদের সমস্যার কথা আপনাকে জানাতে চাইবে। আজকের দিনে অজানা উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে।

বৃষভঃ আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর সময় কাটান। ব্যবসায়ীরা তাদের বন্ধুদের সাহায্যে আর্থিক ভাবে উপকৃত হবেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা প্রশংসাসূচক কাজ করবেন। অর্থের সাহায্যে অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন।

মিথুনঃ মেজাজ হারিয়ে বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আজকের দিনে আপনি আরাম করতে পারবেন। কাজের জায়গায় সবকিছু আপনার পক্ষে থাকায় সময়ের আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। কাজের পরিচিত মানুষের মাধ্যেম অর্থ উপার্জনের নতুন দিশা পাবেন।

কর্কটঃ ব্যস্ততার সময় পেরিয়ে নিজের জন্য কিছুটা সময় পাবেন। আজকের দিনে আর্থিক উন্নতির যোগ রয়েছে। খারাপ সময়কে ভুলে গিয়ে ভালোবাসা দিয়ে সকলকে আপন করে নিন। আপনার ব্যবহারে সঙ্গে থাকা মানুষটি বিরক্ত বোধ করতে পারেন।

সিংহঃ ভালোবাসার মানুষ তাঁর পারিবারিক সমস্যার কারণে চুপচাপ থাকবে। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। আজকের দিনে এই রাশির পড়ুয়ারা মোবাইলের পেছনে সময় নষ্ট করতে পারেন। নিজের মনকে পরিবর্তন করে পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান।

কন্যাঃ কালকে কিন্তু অনেক দেরী হয়ে যাবে, পুরনো সমস্যা আজই মিটিয়ে নিন। পরিবারের সদস্যরা তাদের সমস্যার কথা আপনাকে জানাতে চাইবে। আজকের দিনে আপনার কর্মশক্তি অনেক বেশি থাকবে। অর্থ এবং জমি সংক্রান্ত লেনদেনের জন্য আজকের দিন অনেক শুভ।

তুলাঃ অবসর সময়ে পরিবারের ছোটদের সঙ্গে গল্প করুন। রোগকে ভয় নয়, তার বিরুদ্ধে মোকাবিলা করতে শিখুন। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক ভালো দিকে এগোবে। সন্ধ্যের সময় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মনটা ভালো হবে।

বৃশ্চিকঃ আজকের দিনটি খুবই শুভ। বিদেশের চাকরির আবেদন করতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার ক্ষমতা শক্তি বাড়িয়ে তুলবে। ছোটবেলার জিনিস ফিরে পেয়ে স্মৃতির সাগরে দুঃখের সঙ্গে ভেসে যাবেন। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করুন।

ধনুঃ ভালোবাসার মানুষের সঙ্গে সমস্যা হতে পারে। আপনার মিষ্টি হাসি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করুন। বেশি মানুষের মধ্যে না থেকে একা কিছুটা সময় কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় অর্থের দিকে খেয়াল রাখুন।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে অনেকটা সময় কাটাতে পারবেন। শরীরকে সুস্থ রাখতে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মন খারাপ হতে পারে।

কুম্ভঃ কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে, উন্নতির যোগ রয়েছে। কাউকে ঋণ দেওয়ার আগে লেখাপড়া করে নেবেন। ফাঁকা সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান।

মীনঃ ফাঁকা সময়ে সকলের থেকে দূরে গিয়ে একা কাটাতে পছন্দ করবেন। অর্থ সঞ্চয় এবং খরচের বিষয়ে বুঝতে পারবেন। আপনার অতীত সম্পর্কে আজকেই জানতে পারবে আপনার স্ত্রী। আজ এই রাশির ব্যক্তিরা প্রশংসার পাত্র হবেন।


এ ক্যটাগরির আরো খবর..