× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

১ কোটি ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড় আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল(যশোর):  যশোর সীমান্তের মনিরামপুর এলাকা থেকে এক কোটি ৩৩ লাখ টাকা মুল্যের ভারতীয় একটি কাপড়ের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার(০২ এপ্রিল) রাত সাড়ে ৯  টায় বিজিবি কর্তৃপক্ষ কাপড়ের চালান আটকের বিষয়টি একটি ম্যাসেজ দিয়ে নিশ্চিত করেন।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে বিপু্ল পরিমানে কাপড়ের চালান পাচার হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে যশোরের মনিরামপুর বাজার হতে একটি পিকআপ ভ্যান( ঢাকা মেট্রো ন-১৫-২৪৭০) আটক করে। পরে  তল্লাশী করে দুই হাজার ২০৩ টি ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১১০ টি থ্রিপিজের কাপড় পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা। এর আগে বিজিবির উপস্থিতি টের টেয়ে পিকআপ ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা আটকের বিষয়টি  নিশ্চিত করে জানান, আটককৃত মালামাল যশোর কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..