× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

কূটনৈতিক প্রতিবেদক

১৯ মাস জলঘোলার পর সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে তুরস্কের সবুজসংকেত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
তুরস্কের সবুজসংকেত

ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে সবুজসংকেত দিয়েছে তুরস্ক। সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দ যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না।

এখানেই শেষ নয়। এরই মধ্যে সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। তুরস্ক এর তীব্র নিন্দা করেছে। এই দুই বিষয় নিয়ে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তুরস্ক বারবার তীব্র আপত্তি জানিয়েছে। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজসংকেত দিল।

অবশেষে গত মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে বিদেশবিষয়ক কমিশন এই সংকেত দেয়। সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে তাদের যে আপত্তি ছিল, ১৯ মাস ধরে জলঘোলার পর অবশেষে তা মেনে নেওয়া হলো। এখন তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..