× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

১৯৯০ পর ফিফা বিশ্বকাপে আর দেখা যায়নি ব্রাজিল-আর্জেন্টিনা ২০২৬ কি দেখা যাবে

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
১৯৯০ পর ফিফা বিশ্বকাপে আর দেখা যায়নি ব্রাজিল-আর্জেন্টিনা ২০২৬ কি দেখা যাবে

১৯৯০ সালের পর ফিফা বিশ্বকাপে আর দেখা যায়নি ব্রাজিল-আর্জেন্টিনা। আরও একটি বিশ্বকাপের ড্র হওয়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা। ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই?

কাগজে-কলমের হিসেবে সেই সম্ভাবনা আছে যথেষ্টই। তবে এজন্য দুই দলকেই অন্তত পৌঁছাতে হবে সেমি-ফাইনালে। কোনোভাবেই সেমি-ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই লাতিন আমেরিকা অঞ্চলের এই দুই দেশের।

ওয়াশিংটন ডিসিতে শুক্রবার রাতে হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র। যেখানে ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী মরোক্কো, স্কটল্যান্ড ও হাইতি। আর ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে দুই দলই যদি দ্বিতীয় হয়, সেক্ষেত্রেও সেমি-ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন আর অন্যটি দ্বিতীয় হলে ফাইনালের আগে তাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সব ঠিক থাকলে এই দুই গ্রুপ থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলেরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া উচিত। আর এমন হলে সেমি-ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল। সেজন্য অবশ্যই রাউন্ড অব ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালের বাধা পেরোতে হবে তাদের।

আর চরম নাটকীয়তার জন্ম দিয়ে দুই দলের একটিও যদি নিজেদের গ্রুপে তৃতীয় হয়, তাহলে ঠিক কোন পর্যায়ে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই, সেটির সম্ভাব্যতা যাচাই করা এখনও সম্ভব নয়।

ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ১৯৭৪ সালের টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের ‘এ’ গ্রুপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের আসরে ঘরের মাঠে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য করে আর্জেন্টিনা।

এরপর ১৯৮২ সালে আবারও ব্রাজিলের জয়। সেবার সেলেসাওরা জেতে ৩-১ গোলে। আর সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে ক্লাওদিও ক্যানেজিয়ার গোলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা।


এ ক্যটাগরির আরো খবর..