× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

১৯০ হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেয়ে বেজায় খুশি

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে ৭৫ টি শিক্ষা পতিষ্ঠানের মোট ১৯০ জন শিক্ষার্থীকে ৪ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ এ শিক্ষাবৃত্তি প্রদান করে। স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।

এ উপলক্ষে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপিতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মনির হোসেন সুমন প্রমূখ।

কালীগঞ্জ উপজেলা পরিষদসূত্রে জানাগেছে, এ উপজেলার সকল কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকে খোঁজ নিয়ে মোট ১৯০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে তালিকায় অন্তর্ভূক্ত করে প্রত্যেককে ২ হাজার করে আবার তাদের মধ্যে অধিকতর গরীব মেধাবী যারা তাদের প্রত্যেককে ৩ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।

বৃত্তির টাকা পাওয়া কোলাবাজার হাইস্কুলের ৮ম শ্রেণীর হতদরিদ্র শিক্ষার্থী সুমনা সরকার জানায়, বাবা মায়ের অভাবের সংসারে লেখাপড়ার খরচ যোগানো সম্ভব হয় না। শিক্ষাবৃত্তির এ টাকা পেয়ে তার লেখাপড়ার জন্য চরম উপকার হলো।


এ ক্যটাগরির আরো খবর..