× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

‘১৮ বছরের ঊর্দ্ধে টিকা নেয়া ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না’ এরকম কোন প্রস্তাবনা কোথাও দেয়া হয়নি” -স্বাস্থ্যমন্ত্রী 

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Health-Miniseter-Jahid-Malek.jpg

বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘১৮ বছরের উর্ধ্বে টিকা নেয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’ মর্মে নামে-বেনামে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হওয়ায় এবং কিছু সংবাদে বক্তার নাম উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘১৮ বছরের উর্দ্ধে কেউ বাইরে যেতে পারবে না’  বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। মূলতঃ ‘১৮ বছরের উর্ধ্বে কেউ টিকা নেয়া ছাড়া ঘরের বাইরে কেউ যেতে পারবে না’ এ ধরণের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেয়া হয়নি।

বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আগামী ৭-১২ আগস্ট দেশব্যাপি অনুষ্ঠিতব্য কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমকে ফলপ্রসু করার জন্য গতকাল ৩ আগস্ট, মঙ্গলবার, মন্ত্রিপরিষদ বিভাগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এক সপ্তাহে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রমকে সফল করতে দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন-শৃংখলা বাহিনী, রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে ভ্যাক্সিন প্রদান কার্যক্রমকে ফলপ্রসূ করা যায় সে ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়। কিন্তু উক্ত সভায় ‘১৮ বছরের উর্দ্ধের কেউ টিকা নেয়া ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না’ এ ধরণের কোন কথা বা সিদ্ধান্ত বা কোন রকম প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়নি।

সামাজিক মাধ্যমে এই বক্তব্যটি কার তা উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে একটি ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়েছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।

এ প্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্পষ্ঠভাবে জানিয়ে দিতে চায়, বিভিন্ন মাধ্যমে প্রচারিত ‘১৮ বছরের উর্ধ্বে টিকা নেয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না” বা এই সংশ্লিষ্ট সংবাদের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের কোন সম্পর্ক নেই।

প্রকৃতপক্ষে, ‘১৮ বছরের উর্ধ্বে টিকা নেয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’ এরকম কোনো সিদ্ধান্ত গতকালের বৈঠকে নেয়া হয়নি।

এরকম সংবাদে মানুষের মনে সরকারের কার্যক্রম নিয়ে সংশয় যাতে দেখা না দেয় সে ব্যাপারে সকলের সহোযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।


এ ক্যটাগরির আরো খবর..