১৭ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাতের আল্টিমেটাম প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ১ দফা দাবি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে ১৭ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাতের আল্টিমেটাম জানালেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।

অদ্য ২৯ নভেম্বর সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের এক নীতিনির্ধারণ সভা হোটেল মেট্রো পলিটন হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ১ দফা দাবি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে অনড় আছে। নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, শিক্ষকদের ১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাকির হোসেন মহোদয়ের প্রতিশ্রুতি মোতাবেক আন্দোলন স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় শিক্ষকদের হয়রানী না করার আশ্বাস প্রদান করার পরও কোন কোন জেলায় নতুন করে শিক্ষকদের উপর হয়রানী অবহ্যাত রয়েছে। এই হয়রানী অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন।

আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের দাবি পূরণ, হয়রানী বন্ধ এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের ব্যবস্থা গ্রহণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, প্রধান মূখপাত্র মোঃ বদরুল আলম, প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক, নীতিনির্ধারনী চেয়ারম্যান আব্দুল্লাহ সরকার, প্রধান উপদেষ্টা আনারুল হক তোতা, ডা. ফরিদ উদ্দিন কামাল, আব্দুস সবুর, আব্দুল হক, সিদ্দিকুর রহমান, আবুল কাশেম, সাবেরা বেগম, রবিউল হাসান, আব্দুল খালেক প্রমুখ নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।