× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পিআইডি

১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন -স্থানীয় সরকার উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম৷ জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সকল অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।

উপদেষ্টা আজ ঢাকায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাধা এখন আর সামনে এসে দাঁড়াবে না৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনী হত্যার বিচারও এবার হবে৷

উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন! একসময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল৷ কিন্তু এখন সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে৷ একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্র বিনির্মাণে সরকারকে সহায়তা করবে ক্র্যাব সদস্যগণের কাছে এটাই প্রত্যাশা করি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের স্বত্বাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরো অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..